নান্দাইলের পাটের দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি
কৃষক খলিল মিয়া (৪২) সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিন মন পাট বিক্রির জন্য নান্দাইল উপজেলার তারেরঘাট বাজারে এনেছেন। তিনি বাজারে আসা মাত্রই ৫/৭ জন পাইকার তাঁকে ঘিরে দরদাম শুরু করেন।
১০ মিনিটের মধ্যেই প্রতিমন সাড়ে ৪ হাজার টাকা মূল্যে সেই পাট বিক্রি হয়ে যায়। মৌসুমের শেষের দিকে পাটের ভালো বাজার দর পেয়ে খুশি খলিল মিয়া।
পাটের ভালো বাজার মূল্য থাকায় খলিল মিয়ার মত এই উপজেলার সকল পাট চাষী কৃষকের মুখে হাসি ফিরে এসেছে। অন্যান্য বছরের লোকসান থেকে বেরিয়ে চাষীরা এখন পাট চাষে লাভের মুখ দেখছে।
এতে এ উপজেলায় সোনালী আঁশ পাট চাষের দিকে কৃষকের আগ্রহ আরো বাড়বে বলে মনে করছেন কৃষি বিভাগ। মৌসুমের শুরুর দিকে চাষীরা কিছুটা কম বাজার মূল্য পেলেও মাঝে ও শেষের দিকে ভালো মানের পাট জায়গা বিশেষ ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নান্দাইলের বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত চরা লের জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সোনালী আঁশের আবাদ হয়েছে। ১৩টি ইউনিয়ন ও চরা লের সমতল জমিতে এ বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১৯৫ হেক্টর জমিতে। তন্মধ্যে দেশীয়, তোষা, মেশতা ও অন্যান্য জাতের পাট রয়েছে।
সরজমিনে চরকোমরভাঙ্গা, হাটশিরার চরাঞ্চল, কালিবাড়ির চরা লসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শেষ মুহুর্থে অনেক চাষী পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন।
এ কাজে পুরুষের পাশাপাশি নারী, শিশু ও বৃদ্ধরাও সহযোগিতা করছে। রাস্তাঘাট, মাঠ, ক্ষেতের আল, ডোবায়, নদীর তীরে ও বাড়ির আঙিনায় যে দিকেই তাকানো যায় পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর দৃশ্য চোঁখে পড়ে।
বাছিদ মিয়া, আবুল কাশেম, আক্কাস উদ্দিনসহ ১০ জন পাট চাষীর সাথে কথা বলে জানা গেছে, বিগত কয়েক বছর পাট চাষ করে তেমন লাভ না হলেও চলতি বছর ভালো ফলন ও বাজার দর পাওয়ায় আগামীতে আরো বেশি জমিতে তাঁরা পাট চাষ করবে। পাট ব্যবসায়ী দবির মিয়া ও বুলবুল মিয়া বলেন, এ বছর পাটের চাহিদা বেশি থাকায় বাজার দর ভালো।
মৌসুমের প্রথমে দিকে কিছুটা কম থাকলেও শেষের দিকে পাট কমে আসায় বাজার দর দ্বিগুন হয়ে গেছে। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আমরা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ, প্রশিক্ষন দেওয়ায় ভালো ফলন ঘরে উঠেছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকী পেয়ে কৃষক আরো বেশী উদ্ভুদ্ব হয়েছে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/টি