দুই ছেলেকে পিস্তলে গুলি করা শেখালেন ম্যাজিস্ট্রেট জাহিদুল!
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দুই ছেলেকে পিস্তলে গুলি করা শেখাচ্ছেন এক বাবা। ভিডিওতে দেখা সেই বাবা আর কেউ নন, তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জুয়েল।
ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ভিডিওটির সত্যতা স্বীকার করে দাবি করেন, অনেক আগে বেড়াতে গিয়ে শখের বশে ভিডিওটি করা হয়েছে।
জাহিদুল ইসলাম জুয়েল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি যখন সুন্দরবন কয়রা এলাকার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম তখনকার ঘটনা এটি। সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছে।’
বাচ্চাদের পিস্তল চালনা শেখানো নৈতিকভাবে কতটুকু ঠিক— এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, ‘এটা বাচ্চারা শখ করে করেছে। তবে এটা করা ঠিক হয়নি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
বার্তা বাজার/এসবি