ফরিদপুরের নগরকান্দায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সোহেল মাতুব্বর(২৫), লতিফ মাতুব্বর(৩৮), রবিন মোল্যা(২০), রহিম খান(২০) ও নুর ইসলাম মোল্যা(৫৫)। আটককৃতদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণার ডাঙ্গী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক, ৩ টি চাপাতি, ৩টি চাকু, ১টি দা, ২টি প্লাস, ১টি সেলাই রেঞ্জ, ৬ টি মোবাইল সেট সহ নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।’
বার্তা বাজার/টি