আমেরিকায় ক্রিকেট দলে ডাক পেয়েছেন আবুল হাসান রাজু

বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে বিশ্ব রেকর্ড গড়া আবুল হাসান রাজু আমেরিকার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। কিন্তু আসলে তিনি জাতীয় দলে নয়, ডাক পেয়েছেন আমেরিকার মাইনর লিগে খেলার। তবে সেখানে ভালো করলে জাতীয় দলের খেলার একটা সুযোগ সৃষ্টি হতে পারে।

সর্বশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলা আবুল হাসান রাজু এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার ডাক পেয়েছেন। হেরডন বেঙ্গলস টাইগারস ক্রিকেট ক্লাবের হয়ে মাইনর লিগে খেলতে যাওয়ার বিষয়টি রাজু নিজেই তার ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন।

ক্লাবটি তাদের ফেসবুকে লিখে, মাইনর ক্রিকেট লিগে খেলার ডাক পাওয়ার আমাদের খুবই আপনজন আবুল হাসান রাজুকে অভিনন্দন। তার জন্য আমাদের শুভকামনা রইলো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় নেটিজেনরা ভুল বুঝার মাধ্যমে প্রচার করছেন, আবুল হাসান রাজু আমেরিকার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ধুম্রজালের।

২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট ম্যাচে ১০ নাম্বারে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করা রাজু গড়েছিলেন বিশ্ব রেকর্ড। তবে মিডিয়াম পেসার রাজু পরে আর নিজেকে মেলে ধরতে পারেননি। বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলে সুযোগ পেলেও নিজেকে আর প্রমাণ করতে পারেননি একবারের তকমা দেখানো এই খেলোয়ার।

জাতীয় দলের জার্সিতে ৩টি টেস্ট, ৭ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলা রাজু আমেরিকার মাইনর লিগে ভালো নৈপুণ্য দেখালে সুযোগ পাবেন ২০২৩ সালের মিজর লিগে খেলার। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের দরজা তার জন্য উন্মুক্ত হলে হতেও পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর