নান্দাইলে ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ কার্যক্রম শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লিখা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে পাঠ কার্যক্রম শুরু করেছে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগ।সোমবার ( ৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে দুই মাস ব্যাপি এই পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা গেছে, প্রাথমিকভাবে প্রথম দিন কলেজ ছাত্রলীগের সহযোগিতায় প্রায় অধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গাফফারের নির্দেশে এবং স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের পরামর্শক্রমে পাঠ কার্যক্রমে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান হৃদয়। এসময় অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই বিষয়ে মোখলেছুর রহমান হৃদয় বলেন, মুজিববর্ষ উপলক্ষে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চলবে আগামী দুই মাস ব্যাপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বর্তমান শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের ধারণা দেওয়ার জন্যই এই কার্যক্রম শুরু করা হয়েছে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/টি