কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম জুম্মাপাড়া এলাকা হতে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, স্থানীয় কামাল হোছনের পুত্র হেলাল উদ্দিন (২০) এবং কালা মিয়ার পুত্র মোঃ ইসমাঈল (২৫)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সন্ত্রাসের জনপদ রঙ্গীখালী জুম্মা পাড়া এলাকার দূধর্ষ ডাকাত ফরিদ বাহিনীর সহযোগীরা সস্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা হানা দেয়। র্যাবের উপিস্থিতি টের পেয়ে পেয়ে একদল সন্ত্রাসী পালানোর সময় ধাওয়া করে দুই জনকে আটক করা হয়।
এসময় ঘটনাস্থল তল্লাশী করে ১টি টিসিবিএল, ৪টি ওয়ান শুটারগান জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্রসহ আটককৃত দুই জনকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা।
বার্তা বাজার/টি