আবারও বসুন্ধরার এমডিসহ ৭ জনের নামে হত্যা-ধর্ষণ মামলা

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছে মুনিয়ার বোন তানিয়া।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া আদালতে বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলেন, আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীরের মা আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা, শারমীন, সাইফা রহমান মীম, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহীম আহমেদ রিপন।

মামলার বাদী নুসরাত জাহান তানিয়া জানান, আনভীরসহ মোট ৮ জনের বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ৩০২/৩৪ এবং ধর্ষণের মামলা সেকশন ৯/১ এবং ৯/২ এ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর