ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট আলাউদ্দিন খাঁকে স্মরণ
বিশ্ববরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ উপলক্ষে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ম্যুরালে পুস্পস্তক অর্পণ করা হয়।এরপর সঙ্গীতাঙ্গনের সরোদ মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সহ-সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, মুক্তিযুদ্ধা আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গনি সজিব ও সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার প্রমুখ।
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলমের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবী কমরেড নজরুল ইসলাম।
এ সময় ওস্তাদ আলাউদ্দিন খাঁর কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়।
মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি