বিশ্বকাপের জন্য পাকিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়াও রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন আরও ৩ জন।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে জায়গা মেলেনি আরেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের। এছাড়াও সাবেক অধিনায়ক মোহাম্মদ সরফরাজ বিশ্বকাপ দলে জায়গা পাননি।

এদিকে বিশ্বকাপ দলে রয়েছেন দেশটির কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খান। রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন ফখর জামান, শাওনেওয়াজ দহনি ও উসমান কাদির।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শাদাব খান (সহ অধিনায়ক), আজম খান (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ খেলোয়াড়: ফখর জামান, শাহনেওয়াজ ধানি ও উসমান কাদির।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর