সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমাবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ৪র্থ সাক্ষীকে দিয়ে শুরু হয়।
এসময় মামলার ওসি প্রদীপসহ মামলার অন্য আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, সোমাবার ( ৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে ৪র্থ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবে আদালত।এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) মোহাম্মদ আলী নামের ৩নং সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। পর্যায়ক্রমে অন্যান্য আসামিদের নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলবে।
এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট টানা ৩ দিন মামলার ১নং সাক্ষী ও বাদি শারমিন সাহরিয়া ফেরদৌস ও ২নং সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।
বার্তা বাজার/টি