করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা যান।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নওগাঁর তিনজন ও নাটোরের একজন রয়েছেন।
তিনি আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন।
বার্তা বাজার/নব