৫ ঘন্টা পরে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামত করলে ওউ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চি করেন।
তিনি জানান,দিনাজপুর থেকে ছেড়ে আসা ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হয়। তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ শেষ হলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বার্তা বাজার/টি