দেশে করোনা সংক্রমণের অতি উচ্চঝুঁকিতে ২৯ জেলা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন কমছে। গত দুইদিন ধরে সংক্রমণ ১০ শতাংশের নিচে রয়েছে। আর নয়দিন ধরে একশর নিচে রয়েছে মৃত্যু। তবে দেশের অনেক জেলায় সংক্রমণ ১০ শতাংশের ওপরে রয়েছে। কিছু কিছু জায়গায় তা ১৫ শতাংশের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যেসব জায়গায় সংক্রমণ ১০ শতাংশ বা তার বেশি সেসব স্থানকে সংক্রমণের অতি উচ্চঝুঁকি হিসেবে ধরা হয়। এ হিসেবে দেশের ২৯টি জেলা সংক্রমণের অতি উচ্চঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার গাজীপুরে ২১ দশমিক ৭৩ শতাংশ। এছাড়াও মুন্সীগঞ্জে ২০ দশমিক ৭৫ শতাংশ, শরীয়তপুরে ১৬ দশমিক ৬৬ শতাংশ, গোপালগঞ্জে ১৯ দশমিক ৮০ শতাংশ, নরসিংদী ১৫ দশমিক শূন্য ১ শতাংশ, রাজবাড়ী ১২.৭২, নারায়ণগঞ্জ ১৪ দশমিক ৮৪ শতাংশ।

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার লক্ষ্মীপুর জেলায় ২৯ দশমিক ৪১ শতাংশ। এরপর রয়েছে বান্দরবান জেলায় ২২ দশমিক ৮৫ শতাংশ, চাঁদপুর জেলায় ১৮.৩০ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৩.৫৫ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ১৬.৬৬ শতাংশ, ও চট্টগ্রাম জেলায় ১১.৮২ শতাংশ।

রাজশাহী বিভাগেগত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার সিরাজগঞ্জ জেলায় ১৩ দশমিক ৮৭ শতাংশ। এরপর নাটোর জেলায় ১৩.৪৮ শতাংশ। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার পঞ্চগড় জেলায় ১৯ দশমিক ১০ শতাংশ। এছাড়া ঠাকুরগাঁও জেলায় ১৭.৭০ শতাংশ, লালমনিরহাট জেলায় ১১.৭৬ শতাংশ ও দিনাজপুর জেলায় ১১.৮৯ শতাংশ।

খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ দশমিক শূন্য আট শতাংশ শনাক্তের হার চুয়াডাঙ্গায়। এছাড়া বাগেরহাটে ১০ শতাংশ, যশোরে ১২.৫ শতাংশ, খুলনায় ১০.৪ শতাংশ, কুষ্টিয়ায় ১৫.১৫ শতাংশ ও নড়াইলে ১২ দশমিক ৫ শতাংশ।

বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার ১২ শতাংশ বরিশাল জেলায়। এছাড়া পটুয়াখালীতে ১১.৬৫ শতাংশ ও ঝালকাঠিতে ১২ শতাংশ। সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার হবিগঞ্জে ২৬ দশমিক শূন্য আট শতাংশ। এছাড়া মৌলভীবাজারে ১৭.৬৪ শতাংশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর