রাজধানীতে ২৪ ঘন্টায় ৪৫ জন গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘন্টায় ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদক বিরুধী অভিযানে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলশি।

এসময় তাদের কাছ থেকে ১০২ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৪০ বোতল দেশী মদ, ২ কেজি ২০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা ও ২৭২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর