ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ!

দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হয়ে পড়ায় ঢাকার সাথে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ আছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এঘটনা ঘটে।

সিরাজগঞ্জ- ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে ইঞ্জিন ফেল করে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চি করেন।

তিনি জানান,দিনাজপুর থেকে ছেড়ে আসা ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। এটি আসলেই ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর