ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযোগের মুখে পালিয়ে ভারতে গিয়ে গ্রেফতার হওয়া ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোহেল রানাকে সাময়িক বরখাস্তের আদেশ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান।
উপকমিশনার আসাদুজ্জামা জানান, ‘ভারতে অনুপ্রবেশের পর গ্রেফতারের খবর সে দেশের পত্রপত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া ছাড়াও নিজ কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতির কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ ছাড়া রানার বিরুদ্ধে একটি নিয়মিত মামলাও হয়েছে। সেটি তদন্ত করা হবে।’
সোহেল রানার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কি না- তাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান।
বার্তা বাজার/এসবি