যুক্তরাষ্ট্রে হারিকেন আইডা’র তাণ্ডবে ৬৭ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে হারিকেন আইডার তাণ্ডব এবং বন্যায় এ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন। এদর মধ্যে অর্ধ-শতাধিক মারা গেছেন উত্তর-পূর্বাঞ্চলে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্থ এলাকা এলাকাগুলো পরিদর্শন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থের ত্রাণ সহায়তা এবং ঘরবাড়ি সংস্কারের আশ্বাস দেন। এখনো জরুরি অবস্থা বহাল রয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। বন্ধ আছে সাবওয়ে স্টেশনগুলো, সীমিত পরিসরে শুরু হতে যাচ্ছে বিমান ও ট্রেন চলাচল। শহরগুলোয় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ৪ হাজারের কাছাকাছি গ্রাহক।

কর্তৃপক্ষ জানিয়েছেন, নিউজার্সিতে ২৭ জন মারা গেছেন এবং নিখোঁজ আছেন চারজন। আরও পাঁচটি রাজ্যে বন্যা এবং সংশ্লিষ্ট দুর্ঘটনায় মারা গেছেন ১১ জন।

গত সপ্তাহে লুইজিয়ানা উপকূলে আঘাত হানে শক্তিশালী হারিকেন আইডা। রাজ্যটিতে মারা যায় ১২ জন। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ লাখ ২৮ হাজারের মতো মানুষ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর