চুয়াডাঙ্গা শহরের আবাসিক হোটেল হাছুমা কটেজে জুয়া খেলার সময় এক যুবলীগ নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেখে নগদ ৩১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল হাছুমা কটেজের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
যাদের আটক করা হয়েছে- চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রানা বিশ্বাস, সিঅ্যান্ডবি পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে রকিবুল, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ফারুকের ছেলে মাসুম, জেলা শহরের সুমিরদিয়া গ্রামের আতর আলীর ছেলে সাকিব, ভাণ্ডারদহ গ্রামের মৃত পেয়ার আলীর ছেলে রবিউল এবং মেহেরপুরের আমতলী গ্রামের আবদুল করিমের ছেলে লোকমান।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।’
বার্তা বাজার/এসবি