উখিয়ায় ১২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নেয়া ১২ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়ার মধুরছড়া ক্যাম্প ৪ এর আটকদের বোন-খালা নানীর বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, মৃত হাসান জোহারের স্ত্রী মনোয়ারা (৩৫), মনোয়ারা বেগমের ছেলে ইসমাইল(১১), আমিরুল ইসলামের স্ত্রী পারভিন(২৩)। জাফর আহমদের ছেলে সৈয়দুল আমিন (২১)।

তাদের মধ্যে আমিন মিয়ানমারের মংডুর শিকদার পাড়ার বাসিন্দা। সে সেন্টমার্টিনে ৪ মাস কাজ করে ক্যাম্প-৪’র ব্লক-ই-১৫ এর খালা মুবিনার বস্তিঘরে আশ্রয় নিয়েছিল।

অপর আটক মনোয়ারা ও তার ছেলে ১৫ বছর পূর্বে মিয়ানমার হতে পালিয়ে এসে কক্সবাজারের পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

এছাড়া আটক পারভীন তার মা ,বোন-ভাইসহ ৯ জন ২০১০ সালে মিয়ানমার থেকে পালিয়ে চট্টগ্রামের রাউজানে বসবাস করে আসছিল।

কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)অধিনায়ক (এসপি)মোঃ নাইম উল হক জানান, আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্প-৪ এর ইনচার্জ মোঃ মাহফুজার রহমানের নিকট নিয়ে গেলে ক্যাম্প ইনচার্জ তাদেরকে ঘুমধুমস্থ ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর