ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জে নূরু মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোবাবার (০৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা মো. রায়হান।

তিনি জানান, ‘কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লেগেছে। রাত ১১টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর