যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) থেকে সারা বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় সেরাদের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
মোট ১ হাজার ৬৬১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের মাধ্যমে এই র্যাংকিং তৈরি করা হয়েছে। শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) টাইম হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়। তা
লিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৮০১ থেকে ১০০০–এর মধ্যে। পাঁচ বছর পর এবার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে দেশের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে ২০১৬ সালে এই র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০–এর মধ্যে। এরপর ২০১৭ সালে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের জায়গা হয়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের।
২০১৮ সালের তালিকায় ঢাবি এক হাজারেরও পর চলে যায়। এরপর ২০১৯, ২০২০ ও ২০২১ সালেও সেরা এক হাজারে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান করতে পারেনি।
টাইম হায়ার এডুকেশনের প্রকাশিত তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১ থেকে ১২০০–এর মধ্যে। তালিকায় গতবারের চেয়ে ২০০ ধাপ পিছিয়ে এবার ১২০০-এর পর স্থান করে নিয়েছে বুয়েট।
টাইমের তৈরিকৃত তালিকায় ৫ বছর ধরে সেতা অবস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেরা ৫ এ আছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলোজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
বার্তা বাজার/এসজে