সাভারে করোনা সংক্রমণের হার ২২ দশমিক ০৮ শতাংশ

সাভারের সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের হার ২২.০৮%। বিষয়টি উল্লেখ করে সাভারবাসীকে সতর্ক থাকতে বলেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সায়েমুল হুদা।

রোববার (৫ সেপ্টেম্বর) বার্তা বাজারকে তিনি জানান, সর্বশেষ গতকাল ৪ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সাভারে মোট ৫৭ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়। এদের ১৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে সংক্রমণের হার ২২.০৮%। এটা মোটেও হেলা করার বিষয় নয়, সবাই সতর্ক থাকবেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলবেন।

এসংক্রান্ত যেকোনো সেবা ও পরামর্শ গ্রহনের জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসুন। আমরা সাভারবাসী একসাথে এই করোনা যুদ্ধ মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

এদিকে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (মেডিকেল অফিসার, ডিজিজ কন্ট্রোল) ডা. মো. আরমান আহমেদ জানিয়েছেন, রবিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত সাভার উপজেলায় মোট ২০ হাজার ৫৩৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের ভিতর ৩৮৬১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তদের ৩ হাজার ৪৯৭ জন সুস্থ হয়েছেন।

বর্তমানে ৩৪৯ জন হোম আইসোলেশনে এবং ৪ জন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নতুন করে সাভারে করোনায় কেউ মারা না গেলেও, এই উপজেলায় মোট ৬৩ জনের করোনায় মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর