ইরাকে সন্ত্রাসী হামলা: ১৩ পুলিশ সদস্য নিহত

ইরাকের উত্তরাঞ্চলে পুলিশের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১৩ পুলিশ সদস্য। আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ইরাকের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, ‘কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলাটি চালানো হয়।’

নাম প্রকাশ না করার শর্তে ইরাকি পুলিশের ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘তল্লাশি চৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।’

পুলিশের ওই কর্মকর্তা আইএসকে দায়ী করেছেন কিন্তু আইএস এখনও পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া অন্য কোনো সংগঠনও হামলাটির দায় নেয়নি।

তবে সাম্প্রতিক সময়ে আইএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালিয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর