‘জাগ্রত তেঁতুলিয়া’র ৩য় বর্ষপূর্তি উদযাপন

জাগ্রত তেঁতুলিয়া একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। জাগ্রত তেঁতুলিয়া শব্দটি অনেক ছোট, কিন্তু নামের মতই এর স্বপ্ন অনেক বড়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্য থেকেই ২০১৮ সালে হতে স্বপ্নের পথচলা শুরু।

সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়ানো, অন্যায়-অনিয়ম রুখতে প্রতিবাদ, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতা, হেলথ ক্যাম্প করে বিনা মূল্যে চিকিৎসা সেবা, মাদকদ্রব্য রোধ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলা, এই সংগঠনটির মুল লক্ষ্য। সংগঠনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত।

“ জাগ্রত তেঁতুলিয়া’’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটির আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্ণারে স্বাস্থ্যবিধি মেনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৩য় বর্ষপূর্তি উদযাপন হয়েছে।

এ সময় সোহেল রানার সঞ্চালনায়, ফেরদৌস আলম লিটনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রিন তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়ার সমন্বয়ক কাজী মতিউর রহমান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক, কবির আকন্দ, জার্নালিস্ট ক্লাবের আহবায়ক আশরাফুল ইসলাম, ড্রাগস ফ্রি বাংলাদেশ পরিচালক আতিকুজ্জামান শাকিল, কথা সাহিত্যিক প্রভাষক হাফিজ উদ্দীন, আতাউর রহমান মানিক, পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, তহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও জাগ্রত তেঁতুলিয়া’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এস,এম আল আমিন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর