পরিবারের সামনে আফগানিস্তানের এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তালেবান। খুন হওয়া ওই নারীর পরিবারের সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ওই নারীর নাম বানু নেগার। তাকে তার পরিবারের সামনেই গুলি করে হত্যা করে তালেবান।
নিহত বানু নেগার আফগানের ঘোর প্রদেশের ফিরোজকোহ এলাকায় থাকতেন। তালেবানরা দেশ দখলের পর থেকে একের পর এক নারী নিগ্রহের খবর আসছে সেখান থেকে। এরইমধ্যে বানুকে গুলি করে হত্যার খবর পাওয়া গেলো। এ নিয়ে স্থানীয় তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।
তালেবান মিলিটান্টরা দেশ দখলের পর থেকে একের পর এক নারী নিগ্রহের খবর আসছে সেখান থেকে। এরইমধ্যে বানুকে গুলি করে হত্যার খবর পাওয়া গেলো। এ নিয়ে স্থানীয় তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।
এদিকে, তালেবানের ভয়ে ঘোর প্রদেশের ফিরোজকোহ এলাকার কেউ মুখ খুলতে চাইছে না।
একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গুলিবিদ্ধ বানুর মরদেহ আর দেয়ালে ছিটকে যাওয়া রক্তের দাগ। গুলিতে তার চেহারাও বিকৃত হয়ে গেছে। হত্যার সময় বানু অন্তঃসত্বা ছিলেন।
বার্তা বাজার/এসবি