স্কুল খুললেও ভাগ্য খুলেনি কিন্ডারগার্টেন শিক্ষকদের

করোনা মহামারিতে দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। কিন্তু প্লে–নার্সারি–কেজি ও প্রাক্‌–প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীর ক্লাস আপাতত বন্ধই থাকছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে পরে প্রাক্‌–প্রাথমিক শিক্ষা সশরীর চালু করা হবে। এখন প্রাথমিকের প্রথম শ্রেণি থেকে ক্লাস শুরু হবে।’

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি প্রাক্‌–প্রাথমিক শিক্ষা আছে। এ ছাড়া ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোতে প্লে গ্রুপ, নার্সারি ও কেজি নামে আলাদা প্রাক্‌–প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর