বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

কুমারখালী শিলাইদহ ইউনিয়নের ছোটমাছ গ্ৰামে প্রেমিক জাহিদুলের বাড়িতে নাতুরিয়া গ্ৰামের মীম খাতুন নামে এক কিশোরী বিয়ের দাবিতে অনশন করছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ছোট মাছগ্ৰাম এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, নবম শ্রেণীর ছাত্রী যদুবয়রা ইউনিয়নের নাতুরিয়া গ্ৰামের মোঃ মহিউদ্দিনের মেয়ে মীম খাতুনের (১৪) ছোটমাছ গ্ৰামের জাহার বিশ্বাসের ছেলে জাহিদুলের (২০) সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মহিউদ্দিন জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে মীমকে নিয়ে জাহিদুল বিয়ের উদ্দেশ্যে ঢাকা যায়। কিন্তু দুই দিন পর জাহিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। মীমকে জাহিদুল বাড়িতে নিয়ে আসে। এ সময় মীম জাহিদুলের বাড়িতে অবস্থান নেয়। জাহিদুল বিবাহিত ও পেশায় একজন ট্রলি ড্রাইভার।

এই বিষয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক জাহিদুলের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

কিশোরী মীম বলেন, তিন মাস ধরে মোবাইলে আমাদের কথা হয়। সেই সুবাদে জাহিদুলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অথচ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না জাহিদুল।

আমাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে গত কয়েকদিন আগে নিয়ে আসে। এখন আমাকে জাহিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

জাহিদুলের পরিবারের দাবি, মেয়ে ও মেয়ের পরিবার পরিকল্পিতভাবে আমাদের ফাঁসানো চেষ্টা করছে।

এই বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ বিষয়ে মেয়ে পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোশারফ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর