এবারও বার্ষিক পরীক্ষা হবে না

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তিনি আরও বলেন, অ্যাসাইমেন্টের মাধ্যমে এসব শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তিনি এ তথ্য জানান।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আগামী ১২ই সেপ্টেম্বর রোববার থেকেই দেশের স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। প্রতিষ্ঠান খুলে দেয়ার ক্ষেত্রে সরকার কিছু নির্দেশনা তৈরি করেছে তা অবশ্যই মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন থেকে এবছরের ও পরের বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও প্রতিদিন ক্লাসে আসবে। এছাড়া বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা সপ্তাহে আপাতত একদিন ক্লাসে আসবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দিনের সংখ্যা বাড়ানো হবে। সম্ভব হলে একেবারেই স্বাভাবিক করে দেওয়া হবে ‘

তিনি আরও বলেন, ‘একইভাবে শ্রেণি কার্যক্রমের সময় প্রথমে কম থাকবে। এটি পর্যায়ক্রমে বাড়ানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। এটা নিশ্চিত করবে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া শ্রেণি কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে। পুরো পরিস্থিতি মন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর