সিএমপি’র বিভাগীয় হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সার্ভিস

চট্টগ্রামে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থাপন করা হল কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। রোববার (৫ সেপ্টেম্বর) সিএমপি’র বিভাগীয় হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের সহযোগিতায় বিভাগীয় পুলিশ হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়।

তিনি জানান, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার ফলে কোভিড ১৯ বা শ্বাসকষ্টের যে কোন জরুরী মুহূর্তে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজন মত অক্সিজেন সরবরাহ সুবিধাজনক হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নাভানা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়াহেদ আজিজুর রহমান, চিফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার বটমোহাম্মদ আরফাদুর রহমান বান্টি এবং সিনিয়র এ্যাক্সিকিউটিভ আফনান বিন আনোয়ার।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর