টাকার জন্য ৭ মাসের অন্তঃসত্ত্বাকে সিজার, নবজাতকের মৃত্যু!

কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেট হাসপাতালে টাকার জন্য ৭ মাসের অন্তঃসত্ত্বাকে সিজার করার ১০ঘন্টা পর নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার গৌরীপুর বাজারের খিদমা ডিজিটাল হসপিটালে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বারোপাড়া ইউনিয়ন ইছাপুর গ্রামের জামাল হোসেন এর স্ত্রী অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার স্বর্ণে হার খিদমা ডিজিটাল হসপিটাল আল্ট্রাসনোগ্রাম করতে গেলে হসপিটাল কর্তৃপক্ষ বলেন দ্রুত সিজার করতে হবে। তখন তারা সিজার করত ১০ হাজার টকার মধ্যে চুক্তি করেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। বিকাল সাড়ে তিনটার দিকে ডাক্তার সিফাত হোসেন রত্না তাকে সিজার করে একটি মেয়ে বাচ্চা প্রসব করান।

রাত সাড়ে নয়টার দিকে নবজাতকের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় প্রেরণ করেন। তাৎক্ষণিক ঢাকার মাতোয়াইল হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নবজাতককে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত নবজাতকের মা তাসলিমা আক্তার স্বর্ণে হার বলেন, আমি যখন খিদমাহ ডিজিটাল হসপিটালে আল্ট্রাসনোগ্রাম করতে যাই তখন ডাক্তার কে বলি আমি ৭ মাসের অন্তঃসত্ত্বা। হসপিটালের মালিক দেওয়ান সাইফুল ইসলাম আল্ট্রাসনোগ্রাম করে বলে এখনই আপনাকে সিজার করতে হবে, নয়তো আপনার সমস্যা হবে। সমস্যার কথা শুনে ভয়ে আমরা রাজি হই। কে জানতো তারা সময় পরিপূর্ণ না হতেই টাকার জন্য আমাকেসিজার করে ফেলবে। তারা আমার মেয়েকে মেরে ফেলেছে আমি এর বিচার চাই।

খিদমা ডিজিটাল হসপিটালের মালিক দেওয়ান সাইফুল ইসলাম বলেন, যখন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক দেখেছি তখন তাকে ঢাকায় প্রেরণ করে দিয়েছি। আমার হসপিটালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি সাইফুল ইসলাম ঘটনাটি শুনে খিদমা ডিজিটাল হসপিটাল পরিদর্শন করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, নবজাতকের বাবা জামাল হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ আসলাম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর