সরাইলে অটোরিকশার চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চালিত অটোরিকশার চাপায় পাপিয়া নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাপিয়া কালিশিমুল গ্রামের পশ্চিমপাড়া এলাকার আলী মিয়ার মেয়ে। সে এলাকার একটি কিন্ডার গার্টেনের পড়তো।

নিহত পাপিয়ার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, পাপিয়া বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সরাইল থেকে পাকশিমুল-গামী একটি অটোরিকশা তাকে চাঁপা দেয়। এতে পাপিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে পাপিয়ার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর ব্যাপারে এখনও কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর