মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা
মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে বরুন্ডি ঘাট এলাকায় বেশ কয়েকদিন যাবৎ চলছিল মাটির তলদেশ থেকে বালু উত্তোলন কার্যক্রম। এতে এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
রোববার (০৫ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে অবৈধভাবে এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান শুরু হয়।
সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি ঘাটে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে নদী ভাঙন কবলিত আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে বালু উত্তোলনের দায়ে একটি বাল্কহেট ও ৩টি ট্রলারের মালিককে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এভাবে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ কাজ। খবর পাওয়া মাত্রই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।
আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/এসজে