নোয়াখালীর মাইজদীতে আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে দেওয়ার কারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (০৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘একই দিন তিন গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
বার্তা বাজার/এসবি