৮ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু

মহামারি করোনা পরিস্থির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ মেনে আগামী ৮ সেপ্টেম্বর (বুধবার) থেকে শুরু হচ্ছে। ওইদিন থেকে ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে।

এছাড়াও অন্যান্য পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক ( ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম।

ফয়জুল করিম জানান, পরীক্ষায় তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে যথাসময়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর