জবির ছাত্রকল্যাণ পরিচালক আইনুল ইসলাম, গবেষণায় পরিমল বালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণের পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং গবেষণা পরিচালক হিসেবে অধ্যাপক ড. পরিমল বালাকে নিয়োগ দেয়া হয়েছে। আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও পরিমল বালা পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে রয়েছেন।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে এ নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এ ৮ এর ‘ট’ ও ‘ঠ’ ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে গবেষণা পরিচালক ও ছাত্রকল্যাণ পরিচালককে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. আব্দুল বাকী। তিনি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ। তিনি বর্তমানে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন।

মোঃসুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর