আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেলেন তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৪ দিনের সরকারি সফরে ভারতে গেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ।
রোববার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ভারতে আগরতলা ভ্রমণ করেন।
এ সময় মন্ত্রী আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টর শূন্য রেখায় এসে পৌছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ৪ দিনের সরকারি সফরে আগরতলা মহারাজ বীর বিক্রম বিমানবন্দর থেকে বিকাল ৫টার সময় বিমানযুগে দিল্লীর উদ্দেশ্য রওয়ানা হবেন।
সেখানে তিনি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাছাড়াও মন্ত্রী অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন।
এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন, কসবা- আখাউড়া সার্কেলের এএসপি নাহিদ হাসান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগন
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি