বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপচার্যদের (ভিসি) দায়িত্ব প্রদান করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (০৫ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিফ্রিং-এ তিনি এই দায়িত্ব দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা চাইলে আগামী অক্টোবরের আগেই সশরীরে ক্লাস নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন’। অর্থাৎ পূর্বে সরকারের পক্ষ থেকে অক্টোবরে বিশ্ববিদ্যালয় খোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটায় ভিসিগণ হস্তক্ষেপ করতে পারবেন।
এছাড়া শিক্ষামন্ত্রী স্কুল-কলেজে ক্লাস করার ব্যাপারে জানান, প্রতিদিন শিক্ষার্থীকে মাস্ক পরিধান করে ক্লাসে আসতে হবে। স্কুলে প্রবেশের সময় তাদের দেহের তাপমাত্রা পরিমাপ করা হবে।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদেরকে প্রতিদিন ক্লাসে যোগ দিতে হবে বলেও জানান তিনি। পাশাপাশি কোনও শিক্ষার্থীর পরিবারে কেউ যদি জ্বর কিংবা করোনার উপসর্গে ভোগে তাহলে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে না আসার জন্যও অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।
বার্তা বাজার/এসজে