এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণিতে প্রতিদিন ক্লাস

আগামী ১২ সেপ্টেম্বর স্কুল ও কলেজে সশরীরে পাঠদান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (০৫ সেপ্টেম্বর) বিকালে তিনি এই তথ্য জানান।

ব্রিফিংকালে তিনি ক্লাস করতে শিক্ষার্থীদের কিছু নিয়ম মানার কথাও জানান।

এসময় তিনি জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদেরকে প্রতিদিন ক্লাসে যোগ দিতে হবে।

শিক্ষামন্ত্রী ঘোষিত নীতিমালায় জানানো হয়, প্রতিদিন শিক্ষার্থীকে মাস্ক পরিধান করে ক্লাসে আসতে হবে। স্কুলে প্রবেশের সময় তাদের দেহের তাপমাত্রা পরিমাপ করা হবে।

কোনও শিক্ষার্থীর পরিবারে কেউ যদি জ্বর কিংবা করোনার উপসর্গে ভোগে তাহলে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে না আসার জন্যও অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালগুলোর উপচার্যরা চাইলে তারাও অক্টোবর মাসের আগেই সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর