আগামী ১২ সেপ্টেম্বর স্কুল ও কলেজে সশরীরে পাঠদান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (০৫ সেপ্টেম্বর) বিকালে তিনি এই তথ্য জানান।
পাশাপাশি ব্রিফিংকালে তিনি ক্লাস করতে শিক্ষার্থীদের কিছু নিয়ম মানার কথাও জানান।
এর মধ্যে রয়েছে প্রতিদিন শিক্ষার্থীকে মাস্ক পরিধান করে ক্লাসে আসতে হবে। স্কুলে প্রবেশের সময় তাদের দেহের তাপমাত্রা পরিমাপ করা হবে।
এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদেরকে প্রতিদিন ক্লাসে যোগ দিতে হবে। শিক্ষামন্ত্রী অনুরোধ জানান, কোনও শিক্ষার্থীর বাড়িতে যদি কারও জ্বর থাকে তাহলে যেন ক্লাসে না আসে।
শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালগুলোর উপচার্যরা চাইলে তারাও অক্টোবর মাসের আগেই সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
বার্তা বাজার/এসজে