১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণে কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভা শেষে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক (স্কুল-কলেজ) শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে তা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। আর ছুটি না বাড়িয়ে এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর