কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের অভিযানে ৩ দালালকে আটক করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় অভিযান শুরু করে র্যাব-১২। র্যাব জানায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতি নিয়ে তাতাদের সসাথে প্রতারনা করে এই দালার চক্র। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলো, মোঃ রফিকুল ইসলাম, (৩২) পিতা মনজেল আলী, সাং- হরিপুর, কুষ্টিয়া সদর কুষ্টিয়া, আকুল আহমেদ (৩০),পিতা -মৃত আতিয়ার রহমান, শংকরপুর, থানা -ইবি, জেলা- কুষ্টিয়া, মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), পিতা -মৃত মহসিন ফকির, সাং-জুগিয়া কুষ্টিয়া সদর কুষ্টিয়া, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে, সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে, আকুল এবং রফিকুলকে ২১ দিন করে এবং জাহাঙ্গিরকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা খাতুন।
টুটুর/বার্তা বাজার/এমকে