কুমারখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অন্ধ কল্যাণ সমিতি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টা থেকে কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রোগী দেখা শুরু হয়।
প্রায় বারো শ রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে তিনশ রোগীকে ছানী অপারেশন করে বিনামূল্যে লেন্স সংযোজনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাছাই করা হয়েছে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের দুইজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
কুমারখালী পৌরসভার মেয়র ও কুমারখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো. সামছুজ্জামান অরুণ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন। চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমারখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস ও সমন্বয়ক হাবীব চৌহান।
মোশারফ হোসেন/বার্তা বাজার/টি