টস হারল বাংলাদেশ, একাদশে আছেন যারা

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে দুইদল।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

এই ম্যাচে নিউজিল্যান্ড একাদশে তিনটি পরিবর্তন এসেছে। ডগ ব্রেসওয়েল, বেন সিয়ার্স ও হামিশ বেনেটের জায়গায় একাদশে এসেছেন ফিন অ্যালেন, জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন। তবে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবিন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, ফিন অ্যালেন, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর