ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ৩

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে (মঙ্গলবার, ২ জুলাই) সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, মোহসিন বাবু,মঞ্জু রহমান ও খোকন। এদের ভিতরে মোহসিন বাবু সাভার পৌর আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। পুলিশ আটককৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে।

এলাকাবাসীর গণমাধ্যমের কাছে অভিযোগ করে, আটক তিন যুবক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলো।

এব্যাপারে পুলিশের বক্তব্য হলো- বেশ কয়েকদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকটাউন বটতলা এলাকায় মোহসিন বাবুসহ তিন যুবক রাজিবুল রহমান নামের এক ফার্মাসিউটিকাল ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে গতকাল গভীর রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ওই ফার্মাসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিন বাবুসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। তবে তাদের সাথে যাওয়া বাকী দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর