মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি রেলক্রসিংয়ের চেষ্টাকালে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার একঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই মাইক্রোবাস সরায় এবং ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বার্তা বাজার/নব