বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, আটক ৫১

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিআরটিএ অফিস থেকে এখন পর্যন্ত ৩৬ ও পাসপোর্ট অফিস থেকে ১৫ দালালকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে থেকে র‍্যাব-১০ এর সহযোগিতায় বিআরটিএতে অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও পাসপোর্ট অফিসে অভিযানের নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, কেরানীগঞ্জের বিআরটিএ কার্যলয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশনের কাজ করতে আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে একটি দালাল চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে দুপুর থেকে অভিযান শুরু হয়।

অন্যদিকে, কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে সাধারণ নাগরিকদের পাসপোর্ট করার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি দালাল চক্র।

রানা আহমেদ/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর