রাজশাহীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নিহত পিতার নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলে মমিনুল ইসলাম পিয়াস (১৭)। ঘটনার পর স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে দেয়।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর