দালাল ধরতে ঢাকা মেডিকেল হাসপাতালে র্যাবের অভিযান
দালালদের ধরতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারও অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৫ সেপ্টেম্বর) সোয়া ১১টার দিকে র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এর আগে গত ১০ জুন ঢামেক হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে আটক করে তাদের এক মাস করে কারাদণ্ড দিয়েছিলেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালালদের ধরতে র্যাব তাদের নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছে।
র্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানিয়েছে, সারাদেশেই একযোগে দালালদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে র্যাব।
বার্তা বাজার/নব