বানভাসীদেরকে নগদ ৭ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

সারাদেশে বন্যা দূর্গত এলাকায় বানভাসীদেরকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ সাত কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।

রবিবার (৫ সেপ্টেম্বর) সাভারের তালবাগ এলাকায় স্থানীয়দের সাথে আলাপকালে একথা জানান তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে ২২ হাজার শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে সারা দেশে বন্যার পানি কমার সম্ভাবনা রয়েছে।

এসময় ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- স্বনির্ভর ধামসানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়সহ আরও অনেকে।

মোঃ আল মামু খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর