সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে ৪৮ ঘটা কর্মবিরতির দ্বিতীয় দিন সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির আহবান ও সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়শনের সভাপতি মীর আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, পৌরসভার নির্বাহী প্রৌকশলী নাজমুল করিম, পৌসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাস, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পৌরসভার প্রধান সহকারি প্রশান্ত ব্যাণার্জী, পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মোহলী, হিসাব রক্ষক আক্তার হোসেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

বক্তারা এ সময় রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের জোর দাবী জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর